সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউফেসবুক স্ট্যাটাসে জয় : সর্বদলীয় সরকার গঠন প্রস্তাবের বিরোধিতাকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে...

ফেসবুক স্ট্যাটাসে জয় : সর্বদলীয় সরকার গঠন প্রস্তাবের বিরোধিতাকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে না

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সর্বদলীয় সরকার গঠন প্রস্তাবের বিরোধিতাকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বিরোধিতাকারী সুশীল সমাজের অংশটি এক-এগারোর সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে সমর্থন করেছিল বলেও দাবি করেন তিনি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন জয়। স্ট্যাটাসে ‘অনির্বাচিত সরকারের ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই’ বলেও উল্লেখ করেন তিনি।

মাত্র ১৩ মিনিটের মাথায় স্ট্যাটাসটিতে লাইক পড়েছে দেড় হাজারের মতো। এটি শেয়ার হয়েছে শতাধিক। পাশাপাশি অসংখ্য মন্তব্যে ভরে গেছে। মন্তব্যগুলোতে জয়ের এমন বক্তব্যকে স্বাগত জানানোর পাশাপাশি সমালোচনাও করেছেন কেউ কেউ। কেউ আবার নিজের মতামতও দিয়েছেন।

স্ট্যাটাসে জয় লিখেন, ‘আশা করি, আপনারা সবাই আমার মা’র গতকালের ভাষণ শুনেছেন কিংবা দেখেছেন। তিনি আমাদের নির্বাচনী অবস্থান এবং পরিকল্পনা সম্ভাব্য সকল উপায় পরিষ্কার করেছেন। একটি ‘নির্বাচিত’ এবং সংবিধান-বিধিবদ্ধ সরকার নির্বাচন তদারক করবে।

একটি অনির্বাচিত সরকারের ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই আমরা বিশ্বাস করি, প্রস্তাবিত এই সরকারের সঠিক গঠন পরিকল্পনা আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঠিক করা যেতে পারে। আমরা সংসদে প্রতিনিধি সম্বলিত সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে এ সরকারে অংশগ্রহণ ও সরকার গঠনে পরামর্শ চাই।’

ভাষণে সমঝোতার প্রস্তাবে বিরোধিতাকারী সুশীল সমাজের একাংশের সমালোচনা করে তিনি লিখেন, ‘সুশীল সমাজের একটি বড় অংশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে। কিন্তু কৌতূহলোদ্দীপক হলো, সুশীল সমাজের যে অংশটি ১/১১’র সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে সমর্থন করেছিল তারা এ প্রস্তাবের বিরোধিতা করছে। স্পষ্টত, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না!’

ইংরেজির পাশাপাশি বাংলাতেও এ স্ট্যাটাসটি দেয়া হয়েছে। বিবার্তা পাঠকদের জন্য ইংরেজি অংশটিও নিচে হুবহু তুলে দেওয়া হল-

I hope you heard or watched my mother’s speech yesterday. She has made our position and plan as clear as can be. An “elected” and constitutional Government will oversee the elections. There is no scope for an unelected Government to grab power. The Awami League believes in democracy so we believe that the exact details of this Government can be worked out through discussion and negotiations. We would like participation and suggestions from all political parties that have elected representatives in Parliament.

I find it interesting that while most civil society leaders have welcomed and praised her proposal, the only one’s speaking against it is the ones who supported the military takeover of 1/11. Clearly, they don’t believe in democracy!’

আরও পড়ুন

সর্বশেষ