ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয় বলে জানিয়েছে জাতীয় পার্টি। পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলা হয়। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়নি নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন, জাতীয় সংসদ বহাল থাকবে কিনা। এছাড়া সর্বদলীয় সরকারের বিষয়ে স্পষ্ট রূপরেখা ছিল না ভাষণে।
তিনি বলেন, জাতীয় পার্টি মনে করে এসব বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট হওয়া উচিত ছিল। বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, রওশন এরশাদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে অন্যকোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রুহুল আমীন হাওলাদার বলেন, শুধু প্রধানমন্ত্রীর ভাষনের বিষয়ে দলীয় অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।




