সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। আজ শনিবার সৌদি আরব থেকে তাদের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরব থেকে ৪১৬ জন হাজিকে বহনকারী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট (বিজি-০৩৮) বিকাল ৫টা ১৬ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান। হাজিদের সবাইকে একটি করে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। এ সময় মন্ত্রী বলেন, প্রতিবছর বিমানের সময়সূচি ঠিক থাকে না বলে ইমেজ ক্ষুণ্ন হয়েছে। তবে এবারকার ফিরতি প্রথম ফ্লাইটটি ঠিক সময়ে এসেছে। হাজীরাও সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি পরবর্তী ফ্লাইটগুলো সময়মতো আসবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট শুরু হয়ে চলে ৮ অক্টোবর পর্যন্ত। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজারেরও বেশি বাংলাদেশি হজ পালন করেছেন। তবে হজের জন্য টাকা জমা দিয়েও এজেন্সির প্রতারণার কারণে তিন শতাধিক মানুষ হজ করতে পারেননি।

আরও পড়ুন

সর্বশেষ