সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ...

নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যাক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে পারবো।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সারাদেশের আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রদের সাথে মতবিনিময় সভার সুচনা বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।

আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দলের মনোনয়নে না পেয়ে কেউ যাতে বিদ্রোহী প্রার্থী না হয়; সেদিকে কঠোর নজর দিতে হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের বিভেদের সুযোগ যেন কোনভাবেই বিরোধী দল না নিতে পারে-সেজন্যও কঠোর নির্দেশনা দিয়ে মতানৈক্য ভুলে গিয়ে সেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেবা করার মানসিকতা নিয়ে কাজ করলে তাহলে দেশের একজন দরিদ্র মানুষও থাকবে না। কাউকে কুঁড়েঘরে থাকতে হবে না। কী পেলাম আর কী পেলাম না তা ভাবলে চলবে না। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের জন্য আমরা কি করেতে পেরেছি সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দেশের উন্নতি হলে সবার উন্নতি হবে।

মহাজোট সরকারকে নয়, উন্নয়নকে ভোট দিলে আবারো আওয়ামী লীগই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মহাজোট সরকারই দেশকে সর্বক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার পথে নিয়ে এসেছে। সুতরাং জনগণ আবরো আওয়ামী লীগকে ভোট দেবে। বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে। সরকারি হোক, বেসরকারি হোক প্রত্যেকটি জেলাতেই আমরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে যাচ্ছি।

তড়িঘড়ি নয়, যথেষ্ট সময় নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হয়েছে বলে দাবি করে শেখ হাসিনা বলেন, যে বিশ্বাস নিয়ে জনগণ আমাদের ভোট দিয়েছে তা রক্ষা করেছি। ২ তৃতীয়াংশ ভোট পেয়ে কাটাছেঁড়ায় ক্ষতবিক্ষত সংবিধানকে আমরা সংশোধন করেছি। এর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করেছি।

আগামীতে ক্ষমতায় এলে ‘প্রতিটি ঘরে ঘরে’ বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা সোলার লাইটের ব্যবস্থা করব। বিদ্যুতের জন্য যেন আর হাহাকার করতে না হয়। আল্লাহ আমাদের এত রোদ দিয়েছে। তাই আমরা কাজে লাগাব।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, রহমত আলী ও এইচটি ইমাম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ