রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদের প্রতিক্রিয়া শনিবার

এরশাদের প্রতিক্রিয়া শনিবার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি  একথা বলেন।

দলটির দায়িত্বশীল সূত্র  জানান, এ বিষয়ে শনিবার সকাল ১০টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের একটি বৈঠক হবে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হতে পারে।

এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যকে জাতীয় পার্টি পজিটিভ হিসেবে দেখছে বলে দলটির একটি সূত্র জানায়। তবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান কে হবেন এটা পরিষ্কার না হওয়ায় তাই এ প্রস্তাবকে আরো বিশ্লেষণ করছে জাপা।

জাতীয় পার্টির চেয়ারম্যান সম্প্রতি বিদেশ সফর থেকে দেশে ফিরে সর্বদলীয় সরকারের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে সে বিষয়টি অনুসরণ করা হয়েছে বলেও মনে করছেন দলটির নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ