রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রী একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন : মির্জা...

প্রধানমন্ত্রী একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন : মির্জা ফখরুল

ঈদের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উভয়েই চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কথা বললেও সরকার এ বিষয়ে আন্তরিক নয় বলে মন্তব্য করে  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংসদে আমাদের সদস্য সংখ্যা মাত্র ৩০ জন। এ নিয়ে যদি আমরা বিলটি আনি তাহলে তা নাকচ করে দেয়া হবে। তাই সরকারই এই বিল এনে আলোচনার পথ তৈরি করলে আমরা সংসদে যাব।” শুক্রবার বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। আসলে তিনি চান না আলোচনা হোক। তাদের মূল উদ্দেশ্য, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা।’ কিন্তু তা সম্ভব হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন

সর্বশেষ