ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে তারা দেখা করেন। এক পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৈঠক করেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
রবিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চলতে কোনো বাধা নেই। ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চলতে পারবে না, তা সংবিধানের কোথাও লেখা নেই।সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিন নির্বাচনের সময়।তবে নির্বাচন কোন সময়ে অনুষ্ঠিত হবে, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। এর পরই আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে তাদের উভয়ের মধ্যে এ নিয়ে কথা হয়েছে।




