
স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
দেখলে মনে হবে সিনেমার দৃশ্য। কিন্তু আসলে তা বাস্তব। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার বিশ্ব বরণ্যে ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে গেছেন মাগুরা। সকাল ১১টা ১০মিনিটে সাকিব স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে নামেন মাগুরা স্টেডিয়ামে। মাঠে দাঁড়িয়ে আছেন মা-বাব। হাতে তাদের ফুল। নতুন বউকে বরণ করে নিলেন মা-বাবা।
সাকিব ও তার স্ত্রী এবছর ঈদ করবেন তার জন্মস্থান মাগুরায়। বিয়ের পর এই প্রথম স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে নিজ বাড়িতে গেলেন তিনি। তাই নতুন বউকে বরণ করতে সেখানে আয়োজনের কোনো কমতি ছিলো না।
হেলিকপ্টার থেকে নামার পর সাকিবের মা শিরিন আক্তার ও বাবা মাশরুর রেজা কুটিল নতুন বউকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় মাগুরা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সাকিব দম্পতিকে সংবর্ধনা দেয়া হয়। বিশ্ব বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান এক সময় ওই ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন।




