ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
যান্ত্রিক ক্রটির কারণে রবিবার সকাল থেকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এরপর থেকে মেরামত করে চালুর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কারখানার ব্যবস্থাপক প্রশাসন প্রদীপ কুমার মজুমদার জানান, ‘কারখানায় যান্ত্রিক ক্রটির কারণে রবিবার সকাল সাড়ে ৮ টায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আমাদের কারখানার দক্ষ কারিগর সমস্যা চিহ্নিত করে দ্রুত মেরামতের চেষ্টা চালাচ্ছে। এর ফলে খুব শীঘ্রই উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, নতুন যন্ত্রপাতি সংযোজনের কথা থাকলেও সিবিএ নেতৃবৃন্ধ এবং প্রশাসনের যোগসাজশে দূর্নীতির মাধ্যমে নতুনের স্থলে পুরাতন যন্ত্রাংশ সংযোজন করেছে। এ কারণে কারখানার উৎপাদন কয়েকদিন পরপর বন্ধ হয়ে যায়।




