বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সম্প্রতি একটি গান খুবই জনপ্রিয় হয়েছে। সবার মুখে মুখে ফিরছে গানটি। ‘আমি নিঃস্ব হয়ে যাবো জানো না, যখন তোমাকে পাবো না’- এই গানটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির গান। গানটি গেয়েছেন চন্দন সিনহা। কবির বকুলের লেখা এই গানটিতে সঙ্গীত আয়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সর্বত্র আলোচনা এই গানটি নিয়ে- ‘তুমি আছো বলে, তারা নেভে জ্বলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাবো জানো না, যখন তোমাকে পাবো না।’
আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি। তার আগে সবাইকে জানান দিয়ে এসেছে ছবিটির গানের অডিও অ্যালবাম। চন্দন সিনহা প্রয়াত নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুনের দরিয়াপাড়ের দৌলতি ছবির গানগুলো গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তারই গাওয়া শীর্ষবিন্দু, জোয়ার ভাটা, উত্তরাধিকার, এক জনমে প্রভৃতি নাটকের গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। চন্দন সিন্হার ব্যতিক্রমধর্মী গায়কী তাকে একটা স্বতন্ত্র অবস্থানে অধিষ্ঠিত করেছে।




