শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বর্তমান সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল ...

বর্তমান সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।  নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধানে ফিরে আসবে এবং দেশের মানুষ তাদের ভোট দিতে পারবে। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকার প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করেছে। দেশের অর্থনীতির সমস্ত ভিত্তি ধ্বংস করে দিয়ে ব্যাংকগুলো ঝাঝরা করে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এরপরও সরকার দলীয় বিবেচনায় ৯টি ব্যাংক অনুমোদন দিয়েছে। তারা পদ্মা সেতুতে দুর্নীতি ও শেয়ারবাজার লুট করেছে।

সরকার গণতন্ত্র ও অর্থনীতিকে বিপন্ন করেছে অভিযোগ করে ফখরুল বলেন, সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন কৌশল নিয়েছে। আর দেশপ্রেমিক শক্তি এ অন্যয়ের বিরুদ্ধে লড়াই করছে। সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু প্রমুখ। বর্ধিত সভায় দলের ৭৫ সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ