রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয় ট্রাইব্যুনালের পেনড্রাইভ জব্দ

ট্রাইব্যুনালের পেনড্রাইভ জব্দ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

গোয়েন্দা নজরদারি চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের ঘটনা। আর এ নজরদারির অংশ হিসেবে ট্রাইব্যুনালে তদন্ত করতে এসে সিসিটিভির ফুটেজ সংশ্লিষ্ট পেনড্রাইভ জব্দ করেছে তারা।বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ পেনড্রাইভটি জব্দ করে। সাকা চৌধুরীর মামলার রায় ফাঁসের ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছেন মহানগর গোয়েন্দা অফিসার মোখলেসুর রহমান।

তিনি জানান, রায় ফাঁসের ঘটনায় শাহবাগ থানায় প্রথমে জিডি পরে মামলা দায়েরের পর বুধবার বিকেলে গোয়েন্দা কর্মকর্তারা রায় লেখার কাজে ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের পেনড্রাইপ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। গোয়েন্দারা ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবীরের কক্ষে ব্যবহার করা একটি কম্পিউটার থেকে এসব জব্দ করে।
যে দুইজন বেঞ্চ অফিসার এ মামলার রায় কম্পোজ করেছেন তারা দু’জনই ট্রাইব্যুনাল-১’এর চেয়ারম্যানের ঠিক পেছনের কক্ষে বসেন। তারা আদালতের বিভিন্ন গোপন বিষয় টাইপ করতেন বলেও জানা গেছে। বিচারপতি এটিএম ফজলে কবিরের কক্ষের কম্পিউটারে রায় কম্পোজের কাজে যুক্ত বেঞ্চ অফিসারদ্বয় হলেন- গৌরাঙ্গ চন্দ্র ও রাশেদা বেগম। এসব তথ্য  নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্টার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ ও ডেপুটি রেজিস্টার অরুণাভ চক্রবর্তী।
বৃহস্পতিবার সকালে তদন্ত দলটি ট্রাইব্যুনালে আসেন, দুপুরের পর ডিবি’র আইটি টিমের কয়েক সদস্যরা আসেন। জানা গেছে ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের তথ্য উদঘাটনের জন্য ডিবি’র একাধিক টিম কাজ করছে। এর আগে বুধবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ রায়ের খসড়া কপি ফাঁসের কথা স্বীকার করেন। এ বিষয়ে শাহবাগ থানায় জিডিও করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

সর্বশেষ