রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকা পৌঁছেছেন খালেদা

ঢাকা পৌঁছেছেন খালেদা

খুলনার জনসভা শেষে যশোর হয়ে ঢাকা ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার দিবাগত রাত দেড়টার দিকে গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছান তিনি।

রোববার সন্ধ্যা সোয়া সাতটায় তার গাড়িবহর সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এর আগে বিকেল সাড়ে চারটায় খুলনার সার্কিট হাউজ ময়দানে আয়োজিত জনসভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন খালেদা জিয়া।

খুলনার উদ্দেশে শনিবার ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা। পথিমধ্যে যশোর সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে রোববার খুলনা পৌঁছান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ