
রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মো. হেদায়াত উল্লাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান খাজা নার্গিস হোসেন, পরিচালকবৃন্দ, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, মো. ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী, হারবার্ট জায়গার এবং মো. মনিরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।



