শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউকাদের মোল্লাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর আবেদন নিয়ে খালেদার কাছে তার...

কাদের মোল্লাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর আবেদন নিয়ে খালেদার কাছে তার স্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

স্বামী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর আবেদন নিয়ে ১৮ দলীয় জোটনেতা খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন তার স্ত্রী সানোয়ারা জাহান। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লা এখনো জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। আর ১৮ দলীয় জোটে বিএনপির প্রধান শরিক জামায়াত। শুক্রবার রাতের ওই বৈঠকে জামায়াতের আর এক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও ছিলেন কাদেরপত্নীর সঙ্গে। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টারও মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য মোসাদ্দেক আলী ফালু।

এ সময় খালেদা জিয়াকে কাদের মোল্লার বিচার প্রক্রিয়ার আইনগত দিক অবহিত করেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক। তিনি খালেদাকে জানান বিচার কার্যক্রম আইনগতভাবে সঠিক হয়নি। কাদেরপত্নী সানোয়ারা জাহান স্বামী কাদের মোল্লার জীবন রক্ষায় খালেদা জিয়ার সহযোগিতা কামনা করেন। এ সময় খালেদা জিয়া তাকে সান্ত্বনা দেন ও ধৈর্য ধারণ করতে বলেন।

আরও পড়ুন

সর্বশেষ