শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গণ প্রত্যাখাত আওয়ামী সরকার জনগণের ওপর চেপে বসেছে : খোকা

গণ প্রত্যাখাত আওয়ামী সরকার জনগণের ওপর চেপে বসেছে : খোকা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, গণ প্রত্যাখাত আওয়ামী সরকার জনগণের ওপর চেপে বসেছে। তাদের দুর্নীতি ও দুঃশাসনের যাতাকলে সারাদেশের জনগণ জিম্মি হয়ে পড়েছে। তাই জনগণ কঠিন সময় পার করছে। শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামপুরা থানার ২৩নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।

তিনি বলেন, তারা জনগণের দাবিকে তোয়াক্কা না করে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে এবং দেশে একতরফা নির্বাচন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার দ্বিবাস্বপ্ন দেখছে। সাদেক হোসেন খোকা বলেন, দেশে জনগণের একমাত্র দাবি এখন তত্ত্বাবধায়ক সরকার। দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়কের পক্ষে বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছে। তত্ত্বাবধায়ক এখন গণদাবি সত্বেও আওয়ামী সরকারের বোধোদয় হচ্ছে না। তিনি বলেন, দেশ ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। তত্ত্বাবধায়ক ফিরিয়ে না আনলে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।
সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম বলেছেন, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। নইলে জনগণ আন্দোলন করেই তাদের দাবি আদায় করে ছাড়বে।
এদিকে, সম্মেলনে শফিকুল আলম পাটোয়ারীকে সভাপতি ও মাইন উদ্দিন আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ২৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম.এ কাইয়ুম, রামপুরা থানা বিএনপি’র সভাপতি ফয়েজ আহমেদ, বাড্ডা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এজিএম সামছুল হক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, বিএনপি নেতা রেজাউল করিম বড় মিয়া প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ