রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নয়াপল্টনে বাসে আগুন

নয়াপল্টনে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াত-শিবিরের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের ২য় দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পিকআপ ভ্যানে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় নাইটিঙ্গেল মোড়ের এ ঘটনা । প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে অতর্কিতে ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। পরপরই যানবাহনে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন।

এ সময় নাইটিঙ্গেল মোড় পার করার সময় একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন ১৪-২০২১) ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় তারা। এ খবর শুনে পল্টন থানা পুলিশ, ৠাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের আসার খবর পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা দ্রুত পালিয়ে যায়। পিকআপ ভ্যানের আগুন নেভানো হয় । পরে মূল রাস্তা থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান বলেন, হরতালে কড়া নিরাপত্তা থাকায় সকাল থেকে কোনো ঘটনা ঘটেনি। তবে সন্ধ্যা থেকে তারা সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে এ ঘটনা ঘটায়।

তিনি আরো জানান, পল্টন ও নাইটিঙ্গেল মোড়ের মাঝামাঝি রাস্তায়  নাশকতার জন্য রাখা অবিস্ফোরিত আটটি ককটেল পল্টন থানা পুলিশ উদ্ধার করে।

আরও পড়ুন

সর্বশেষ