রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কাদের মোল্লার বিচারে আন্তর্জাতিক স্বচ্ছ বিচারের মানদণ্ড লঙ্ঘন হয়েছে : হিউম্যান রাইটস...

কাদের মোল্লার বিচারে আন্তর্জাতিক স্বচ্ছ বিচারের মানদণ্ড লঙ্ঘন হয়েছে : হিউম্যান রাইটস ওয়াচ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিচারে আন্তর্জাতিক স্বচ্ছ বিচারের মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামস বলেন, হিউম্যান রাইটস ওয়াচ সবসময় ১৯৭১ সালে সংঘটিত বর্বরতার বিচার চেয়ে আসছে। কিন্তু ন্যায় বিচার বলতে স্বচ্ছ বিচার এবং যথাযথ আইনী প্রক্রিয়াকে বুঝিয়ে থাকে।

বিবৃতিতে বলা হয়, যেকোন পরিস্থিতিতেই হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদণ্ডের বিরোধী, যেহেতু তা নিষ্ঠুর এবং অমানবিক শাস্তি। জাতিসংঘের মানবাধিকার কমিটিও বলেছিল, যেক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেক্ষেত্রে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অস্বচ্ছ বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা স্বচ্ছ বিচার পাওয়ার অধিকারের লঙ্ঘন।

ব্র্যাড এডামস বলেন, যেসব মামলায় মৃত্যুদণ্ডের প্রশ্ন জড়িত সেসব মামলায় স্বচ্ছ বিচার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যুদণ্ডের মত বর্বর বিধান থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। একইসঙ্গে কাদের মোল্লার সাজার মেয়াদ বাড়াতে সরকারকে আপিলের সুযোগ দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধনেরও সমালোচনা করা হয়েছে বিবৃতিতে।
মঙ্গলবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় আব্দুল কাদের মোল্লাকে। এরআগে ট্রাইব্যুনালের রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলায় ট্রাইব্যুনালের রায়ের সমালোচনা করায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল।

আরও পড়ুন

সর্বশেষ