ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
রাজশাহীতে জামায়াতের ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর রেশম ভবন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরে মিছিল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির গাড়ি লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সকাল পৌনে ৬টার দিকে নগরীর হরিয়ান-মহেন্দ্রা বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।




