রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঐশীর বন্ধু জনি গ্রেপ্তার

ঐশীর বন্ধু জনি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঐশী রহমানের বন্ধু আসাদুজ্জামান জনিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ কমিশনার জাহাঙ্গীর মাতুব্বর জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আফতাব নগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে মিন্টোরোডের ডিবি অফিসে রয়েছে। জনিকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে। আদালত অনুমতি দিলে জনিকে পুলিশ কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জনি সরাসরি জড়িত বলে ঐশী স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১৬ আগষ্ট শান্তিনগর চামেলীবাগে নিজ ফ্লাটে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক নিহত মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে নিহত অবস্থায় পাওয়া যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের মেয়ে ঐশী রহমানকে গ্রেপ্তার করা হয়। আদালতে ঐশী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

সর্বশেষ