রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়যমুনা ব্যাংকের মোবাইল অ্যাপ চালু

যমুনা ব্যাংকের মোবাইল অ্যাপ চালু

যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের মোবাইল অ্যাপ ‘জাস্ট পে’র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক মো. রেদোয়ান উল করিম আনসারী ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ উদ্দিন আহমদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমদ, ব্যাংক ও জাস্ট পে’র ‘সার্কেল ফিনটেক লিমিটেডের’ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই অ্যাপের মাধ্যমে যমুনা ব্যাংক গ্রাহকেরা ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স জেনে নেয়া, বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জসহ বিভিন্ন প্রকার সেবা পাবে। গুগল প্লে ষ্টোর ও অ্যাপল ষ্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ