রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে উত্তরা ব্যাংক

ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে উত্তরা ব্যাংক

UBL_Credit_Cardগ্রাহকদের কেনাকাটা, দ্রুত ও নিরাপদ লেনদেন এবং বিদেশভ্রমণ সহজ করতে ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে উত্তরা ব্যাংক। ৭ আগস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ক্রেডিট কার্ড সার্ভিসের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আব্দুল কুদ্দুস এবং ব্যাংকের অন্যান্য নির্বাহীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ