রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৬৬৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৬৬৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের কারণে জুলাই ২০১৮ সময়ে ওয়াজেদীয়া, পাঠানপাড়া, অক্সিজেন, বায়েজিদ, হামজারবাগ, চান্দগাঁও, রাহাত্তারপুল, মাস্টারপুল, বাকলিয়া, জামালখাঁন, খুলশী, রাউজান, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, পটিয়া, রেয়াজউদ্দিন বাজার, চরচাক্তাই, কোতোয়ালী, পতেঙ্গা, পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী, উত্তর কাট্টলী, জাফরাবাদ এবং ভাটিয়ারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কেজিডিসিএল এর ভিজিল্যান্স টীম কর্তৃক মাসব্যাপী সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। এলাকাসমূহে সংযোগ বিচ্ছিন্ন অভিযানকালে ৬৬১টি (১০৮টি রাইজার) আবাসিক, ১১টি বাণিজ্যিক, ২টি শিল্প, ০২টি সিএনজি ও ১টি ক্যাপটিভ পাওয়ারসহ মোট ৬৭৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে রাউজান এলাকায় মেসার্স নিউ দরবার–ই–জিলানী হোটেল, রাঙ্গুনিয়ায় হোটেল আশরাফিয়া, চান্দগাঁও এলাকায় মেসার্স ব্রাহ্মণবাড়িয়া সুইটস্‌, মেসার্স সায়মন বেকারী এন্ড কনফেকশনারী, কোতোয়ালী থানাধীন মেসার্স শাহজাহান হোটেল, মেসার্স জনতা হোটেল, মেসার্স হোটেল শোকর আলী শাহ ভাতঘর, মেসার্স ফুড ভিলেজ, কাপাসগোলা এলাকায় মেসার্স কোয়ালিটি কেক, চরচাক্তাই এলাকায় মেসার্স হাকিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, মাস্টারপুর এলাকায় মেসার্স নিউ ঢাকা চানাচুর। শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এনায়েত বাজার এলাকায় মেসার্স নিউ ফ্যাশন টেক্সটাইল লিমিটেড, সিইপিজেড এলাকায় মেসার্স ডাফ চিটাগাং এক্সেসরিজ লিমিটেড। সিএনজি ও ক্যাপটিভের মধ্যে আরাকান রোডস্থ মেসার্স ইস্ট এন্ড অটোমোবাইল লিমিটেড এবং মেসার্স ইন্ট্রাকো সিএনজি লিমিটেড। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বকেয়া গ্যাস বিল আদায় কার্যক্রম চলমান রয়েছে। সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএল–এর প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও প্রকৌ. মো. আলমগীর হোসেন এবং প্রকৌ. পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ