রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপ২৭ চুম্বনে প্রিয়াঙ্কাকে হার মানালেন পরিনীতি

২৭ চুম্বনে প্রিয়াঙ্কাকে হার মানালেন পরিনীতি

cupraবিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বলিউডের হিট নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে হার মানালেন তারই কাজিন পরিনীতি চোপড়া।  ‘শুদ্ধ দেশি রোমান্স’র সাফল্যের জোয়ারে এখন ভাসছেন তিনি। একইসঙ্গে মুক্তি পায় পরিনীতির বোন ও সিনিয়র আর্টিস্ট প্রিয়াঙ্কার একটি ছবি। প্রিয়াঙ্কার চেয়ে বহুগুণে ভাল ব্যবসা করে দেশি রোমান্স।
সমালোচকরা বলছেন, এই সাফল্যোর পেছনে আছে পরিনীতির ২৭ চুম্বন।
ছবিটি করার সময় শটের প্রয়োজনে নায়ক সুশান্ত সিং রাজপুত এই নায়িকার ঠোঁটে ২৭ বার ঠোঁট রেখেছেন! খবরটিকে একদম অস্বীকারও করছেন না প্রিয়াঙ্কার অনুজ পরিনীতি।
ছোট চোপড়া বলছেন, ‘ছবির প্রয়োজনে এটি হতেই পারে। একটি শট পরিচালকের অপছন্দ হলে, তা আবার নেয়ার প্রয়োজন পড়ে। এজন্যে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।’
‘ইশাকজাদে’ সিনেমার পর ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন পরিনীতি। আর ‘শুদ্ধ দেশি রোমান্স’ ওই ধরনেরই একটি সিনেমা বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ