রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হাজেরা তজু কলেজে রক্তদান কর্মসূচি

হাজেরা তজু কলেজে রক্তদান কর্মসূচি

Blood dnবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিট কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ডা. শেখ সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ কুতুবউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান কাজী তৌফিকুল আজম, ব্লাড ব্যাংক ইনচার্জ ডা. মিনহাজ উদ্দিন তাহের, ইউনিট ইনচার্জ অধ্যাপক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান। তিনি বলেন, নিয়মিত রক্তদান কর্মসূচির আয়োজন করায় গত ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবসে যুব রেড ক্রিসেন্ট হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটকে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান-১ ফখরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাঈল হক চৌধুরী। অনুষ্ঠানে ৬২ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ