রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মুক্তিপণের টাকাসহ ৪ অপহরণকারী গ্রেফতার

মুক্তিপণের টাকাসহ ৪ অপহরণকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর ভাসানটেক এলাকা থেকে মুক্তিপণের টাকাসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ জোড়া হ্যান্ডক্যাপ, ১টি খেলনা পিস্তল এবং এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ বাবদ আদায়কৃত আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-৪ এর ক্যাপ্টেন রাশেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, কয়েকদিন আগে মিরপুর থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকারী দলের একজন অপহৃতের পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায় করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই অপহরণকারীকে অনুসরণ করে দলের অপর সদস্যদের আটক করে।

অপহরণের কৌশলসহ অপহরণকারীদের নাম, পরিচয় ও বিস্তারিত তথ্য সকাল সাড়ে ১০টায় মিরপুরস্থ র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন

সর্বশেষ