শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সোমবার বেলা সোয়া ৩টায় গুলশানের হোটেল হেরিটেজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই নেত্রীকে চিঠি দেওয়ার এক দিন পরেই বিরোধী দল কূটনীতিকদের সঙ্গে এ জরুরি বৈঠকে মিলিত হয়।

বৈঠকে বিদেশি কূটনীতিকদের মধ্যে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পাকিস্তান, সুইডেন, স্পেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, শ্রীলঙ্কা, ভ্যাটিকান সিটি, যুক্তরাজ্যের উপরাষ্ট্রদূত, কানাডা, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দূত এবং নেদারল্যান্ডস, ফিলিস্তিন, সুইজারল্যান্ড, জাপান, মরক্কো ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সালেহ উদ্দিন আহাম্মেদ।

উল্লেখ্য, চলমান সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বানের পর রোববার আওয়ামী লীগ ও বিএনপিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

চিঠিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কার্যকর পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কেরি। এজন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার তাগিদ দেওয়া হয়েছে।

এ ব্যাপার বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সোমবার জানান, রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জন কেরির চিঠিটি পৌঁছে দেওয়া হয়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, চিঠিতে সে বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে, সঙ্কট নিরসনে সংলাপের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দ্রুত রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো উচিত। জতিসংঘের উদ্যোগেও সাড়া দেওয়া উচিত।

আরও পড়ুন

সর্বশেষ