রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিগগির ঢাকা মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর - ওবায়দুল কাদের

শিগগির ঢাকা মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর – ওবায়দুল কাদের

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকা মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে সন্মতি দিয়েছে দাতা সংস্থা জাইকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক পরিদর্শণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

যোগাযোগ মন্ত্রী চট্টগ্রাম শহরের অক্সিজেন থেকে হাটজাচারী উপজেলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সম্প্রসারণ কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন। এজন্য তিনি সওজ বিভাগের সংশ্লিষ্টদের গাফেলতিকে দায়ী করেন। তাৎক্ষনিক শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে তিনি প্রকল্পটির পরিচালক সওজের নির্বাহী প্রকৌশলি রাণাপ্রিয় বড়ুয়াকে কারণ দর্শাণোর নোটিশ দেয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রথমবারের মতো ২০.১ কিলোমিটার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২০ ফেব্রুয়ারি জাপান সরকারের দাতা সংস্থা জাইকার সাথে একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করে বাংলদেশ সরকার। ২০২১ সাল নাগাদ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্প দেশের দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো নির্মাণ প্রকল্প। চুক্তি অনুযায়ি জাইকা প্রকল্পের ৮৫ শতাংশ অর্থের যোগান দেবে কয়েক ধাপে। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হলে ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থায় উন্নতির পাশাপাশি যানজটও অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন

সর্বশেষ