শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

bffভারতের সঙ্গে অবিশ্বাস্য ড্রর পর শুধুই আক্ষেপ। এর জন্য কেউ নিজেদের ওপর দায় চাপাচ্ছেন, আবার কেউ বা দুষছেন ভাগ্যকে। এরমধ্যেই আজ পাকিস্তানকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে মোকাবিলা করবে দু’দল। নেপালের হালচুক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় শুরু হবে এই ম্যাচ।

ফুটবলাদের ভিতরে তেজি ভাবটাও নেই। ওই ম্যাচে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তেই যেন সব হারিয়ে ফেলেছে বাংলাদেশ। কোচ লোডইক ডি ক্রইফ পাকিস্তানের বিরুদ্ধে সেই তেজি ভাবটা ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। ‘আমি খেলোয়াড়দের মনে অবস্থাটা বুঝি, তার পরেও ওদের উজ্জীবিত করার চেষ্টা করছি। আশা করছি আমি সেটা করতে পারবো’- বলেন ক্রুইফ। ভারত ম্যাচে ফুটবলাররা যেমন খেলেছে সেটা আজ খেলতে পারলে জিতবে বাংলাদেশ, সেটা মানেন এই ডাচ কোচ। তবে এজন্য আজ বাংলাদেশকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। ‘এই গ্রুপে আমরা পাকিস্তানকে ধরেছিলাম তলানির দল। কিন্তু গত দুটি ম্যাচে যে ফুটবল খেলেছে, তাতে তাদেরই জয় পাওয়া উচিত ছিল। তাছাড়া তাদের দলে বেশ কয়েকজন ভাল মানের ফুটবলার রয়েছে, যেমন হাসান বসির, সাদ্দাম হোসেন, জেস রহমান। এই কারণে জিততে ঘাম ঝরাতে হবে আমাদের’- বলেন তিনি।

আজ গ্রুপ অব ডেথ নামে পরিচিতি পাওয়া ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তারপরও কথা থাকছে, আগের দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে নেপাল ও ভারত সংগ্রহ করেছে সমান ৪ পয়েন্ট। তাই ভারত-নেপালের মধ্যকার দিনের অপর ম্যাচটি যদি ড্র হয়ে যায় তাহলে এ দু’টি দল ৫ পয়েন্ট করে নিয়ে চলে যাবে সেমিফাইনালে। তখন বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি হয়ে পড়বে শুধুই নিয়ম রক্ষার। তবে নেপাল যদি ভারতকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে জয় পায় তাহলে নেপাল চলে যাবে সেমিফাইনালে আর তখন বাংলাদেশ আর ভারতের মধ্যে হিসাবটা হবে গোল ব্যবধানের। ভারত নেপালকে হারালেও হিসাবটা হবে একই রকম। ভারত চলে যাবে সেমিফাইনালে আর গোল ব্যবধানে হিসাব হবে নেপাল আর বাংলাদেশের মধ্যে। ৪ পয়েন্ট আর পক্ষে দুই গোল থাকায় টেবিলের শীর্ষে রয়েছে নেপাল। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে পক্ষে এক গোল থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাই নেপাল জয় পেলেই বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা বেশি থাকবে। পাকিস্তানের বিপক্ষে কম গোলে জিতলেই চলবে।

আজ খেলা হচ্ছে না ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীর। সুনীল ছেত্রীর আঘাতে মাথায় চারটি সেলাই লেগেছে এই ডিফেন্ডারের। তার জায়গায় শুরুতে একাদশে থাকবেন ডিফেন্ডার আরিফুর রহমান। মূল একাদশে খেলার সম্ভাবনা রয়েছে রায়হান আহাম্মেদের।

আরও পড়ুন

সর্বশেষ