রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জাতীয় ক্রীড়া পরিষদ শ্রমিক লীগের শোক দিবস পালন

জাতীয় ক্রীড়া পরিষদ শ্রমিক লীগের শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জহিদ আহসান রাসেল ও যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।

জাতীয় ক্রীড়া পরিষদ শ্রমিক লীগের সভাপতি এস এম আবুল খায়ের এর সভাপতিত্বে  সভায় আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক হাবিবর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম ও জাতীয় ক্রীড়া পরিষদ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সাথে ক্রীড়াঙ্গনকে পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বলেন, সেই বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অকুন্ঠ সমর্থন ও সহযোগিতায় বাংলাদেশ আজ ক্রীড়াঙ্গনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে চলেছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ