শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় ‘ইউএসএআইডি’র নতুন কর্মসূচি

বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় ‘ইউএসএআইডি’র নতুন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে ‘দি স্ট্রেংদেনিং আর্থকুয়েক রিজিলিয়েন্স’ নামে নতুন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মজিনা বাংলাদেশে তিন বছরমেয়াদি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সম্ভাব্য ভূমিকম্পকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে চিকিৎসা প্রদান, চিকিৎসকদের প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নতুন যন্ত্রপাতি এবং সামগ্রী প্রদান করা হবে। এছাড়া দুর্যোগ পরবর্তী সন্ধান এবং উদ্ধারকাজ পরিচালনা করতে সংস্থার স্টাফ ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষিত করে তোলা হবে।

যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলা এবং প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে আট লাখ ডলার প্রদান করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এবং ব্যাপক দুর্যোগপ্রবণ এলাকার সূচি অনুসারে বিশ্বের ২০টি সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ঢাকা একটি। ভূকম্পবিদদের মতে, সামপ্রতিক বছরগুলোর মৃদু ভূকম্পনের ঘটনা দেশব্যাপী সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের জানান দেয়।

ভূমিকম্প মোকাবেলায় প্রশিক্ষণ এবং দুর্যোগে সাড়া প্রদান কর্মসূচি শক্তিশালী করতে ইউএসএআইডি ২০০৩ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ‘রিলিফ অ্যান্ড দি ন্যাশনাল সোসাইটি ফা আর্থকুয়েক টেকনোলজি’-র সঙ্গে কাজ করছে।

বিগত ১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ‘ইউএসএআইডি’র মাধ্যমে ছয়’শ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। শুধুমাত্র ২০১২ সালে ‘ইউএসএআইডি’ বাংলাদেশে জনগণের জীবনমানের উন্নয়নে বিশ কোটি ডলার প্রদান করেছে।

আরও পড়ুন

সর্বশেষ