শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদ নেতৃত্বাধীন স্কুলের বিশেষ পরিচালনা কমিটি স্থগিত

এরশাদ নেতৃত্বাধীন স্কুলের বিশেষ পরিচালনা কমিটি স্থগিত

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় পার্টির চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন বিশেষ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৬ মাসেন জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই বিশেষ কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রিটকারীর আইনজীবী সাগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, গত বছরের ২৫ জুন গুলশান মডেল স্কুল এন্ড কলেজ নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ছিল দুই বছর। কিন্তু ওই কমিটি কাজ করতে পারছে না অভিযোগে গত ১৩ আগস্ট বিশেষ পরিচালনা কমিটি করা হয়। নতুন কমিটিতে ইতিপূর্বের সভাপতি এরশাদ বহাল থাকলেও বাকি ১৩ সদস্য বাদ পড়েন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনের ৩৮/২ অনুচ্ছেদ অনুসারে কোনো নিয়মিত কমিটি বাতিল করতে হলে তাদেরকে কারণ দর্শানোর নোটিস দিতে হয়। এক্ষেত্রে তা মানা হয়নি। বিশেষ এই কমিটিতে এরশাদের আস্থাভাজনরা স্থান পেয়েছে, বলেন সাগীর।

আরও পড়ুন

সর্বশেষ