শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের প্রয়োজন: মির্জা ফখরুল

রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের প্রয়োজন: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাংলাদেশে একটা গভীর রাজনৈতিক সংকট চলছে, তা উত্তরণে সংলাপের প্রয়োজন। রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর বিএনপির উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে। জনগণ এমন কোনো নির্বাচন হতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।

মির্জা ফখরুল বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি, বিএনপি জঙ্গিবাদ উত্থানে বিশ্বাস করে না। যারা বিএনপিকে জড়িয়ে এসব কথা বলছে, তারা দেশকে নিয়ে একটা চক্রান্ত করছে। তিনি বলেন, দেশের মানুষ চিন্তিত, উদ্বিঘ্ন সামনের দিন নিয়ে। স্বাধীনতার ৪২ বছরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হন্তান্তরের কোনো পদ্ধতি বের করা যায়নি।

তিনি আরো বলেন, ‘আমাদের বিরূদ্ধে হেফাজতের সঙ্গে আঁতাতের অভিযোগ আনা হয়। হেফাজতে ইসলামের সব দাবির সঙ্গে আমরা একমত নই। বিশেষ করে নারীর ক্ষমতায়নে তাদের যে বিরোধিতা, আমরা তার সঙ্গে একমত পোষণ করি না।’

মির্জা ফখরুল বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলও বর্তমান সরকারের এক দলীয় নির্বাচন প্রচেষ্টাকে সমর্থন করে না। জাতিসংঘ মহাসচিবও সব মহলে গ্রহণযোগ্য, গণতান্ত্রিক একটা নির্বাচন করার ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ