ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের স্মারক হিসেবেই বর্তমান সরকারের আমলে মালেয়েশিয়া কমপক্ষে ৩ লাখ অবৈধ শ্রমিককে বৈধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিজে’র উদ্যোগে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার মালয়শিয়া নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়। এই আলোচনা উপস্থাপনা করেন বাংলাদশে নিযুক্ত মালয়শিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ ধরনের আলোচনা দরকার। বাংলাদেশ ও মালয়শিয়ার মধ্যে সাংস্কৃতিক ঐক্য রয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের অর্থনেতিক উন্নয়নে আরো নতুন নতুন সেক্টর খোলার ক্ষেত্রে এই আলোচনা বিশেষ ভূমিকা রাখবে।




