রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খুলনায় পাটের বাম্পার ফলন

খুলনায় পাটের বাম্পার ফলন

চলতি মৌসুমে খুলনা বিভাগের ১০ জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। এসব জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে পাটের বেশি ফলন পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, পাটের আবাদের খরচের চেয়ে উৎপাদিত পাটের দাম অনেক বেশি। সেক্ষেত্রে কৃষকরাই বেশি লাভবান হবে।

খুলনা  আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, মওসুমের শুরুতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ২.৪৭ একর জমিতে ২২ লাখ ১১ হাজার ৫৫২ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ২.১৫ একর জমিতে।

ডুমুরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, এ বছর বর্ষাকালের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাট পঁচাতে কোন অসুবিধা হচ্ছে না। তাছাড়া পাট আবাদে খরচ কম। বর্তমানে বাজারে পাটের মূল্য বেশি। তিনি বলেন, ২.৪৭ একর জমিতে পাট আবাদ করতে খরচ পড়ে গড়ে ১০ হাজার টাকা। উৎপাদন হয় ৫০ থেকে ৬০ মণ। যার বর্তমান বাজার মূল্য ৭৫ থেকে ৮০ হাজার টাকা।

খুলনা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. শহিদুজ্জামান  জানান, কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং কৃষকদের আগ্রহে প্রতিবছর এ অঞ্চলে ইরি-বোরো ধান কাটার পর পাটের আবাদ বাড়ছে। অনুকূল আবহাওয়া থাকায় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সময়মতো উন্নতমানের বীজ, পর্যাপ্ত সার ও কীটনাশক চাষিদের মাঝে সরবরাহ করায় পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিস্তীর্ণ মাঠ থেকে পাট কাটা, পানিতে পচন দেয়া এবং পচন শেষে পাটখড়ি থেকে পাট বাছাইয়ের কাজ শুরু হয়েছে। কোন কোন এলাকায় ইতোমধ্যে বাজারে নতুন পাট বাজারে ওঠা শুরু হয়েছে।

 খুলনা কৃষি বিভাগ সূত্র জানায়, বিভাগের ১০ জেলায় ২.৪৭ একর জমিতে পাটের আবাদ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে  খুলনা জেলায় ৩ হাজার ২২২ হেক্টর জমিতে ৩৪ হাজার ৬৫১ বেল পাট ,যশোর জেলায় ২৭ হাজার ৭৬৯ হেক্টর জমিতে ৩ লাখ ১ হাজার ৯২৪ বেল পাট, নড়াইল জেলায় ২২ হাজার ২৬৬ হেক্টর জমিতে ২ লাখ ৪২ লাখ ৬৬২ বেল পাট, ঝিনাইদহ জেলায় ২৩ হাজার ৬৮৯ হেক্টর জমিতে ২ হাজার ৫৫ হাজার ৯৫৩ বেল পাট, মাগুরা জেলায় ৩২ হাজার ১৫৯ হেক্টর জমিতে ৩ লাখ ৫০ লাখ ৫৩৩ বেল পাট, কুষ্টিয়া জেলায় ৩৬ হাজার ৫০৯ হেক্টর জমিতে ৩ লাখ ৯৭ হাজার ৯৪৮ বেল পাট, মেহেরপুর জেলায় ২৩ হাজার ৬৩০ হেক্টর জমিতে ২ লাখ ৫৭ হাজার  ৫৬৭ বেল পাট, চুয়াডাঙ্গা জেলায় ২২ হাজার ১৫৭ হেক্টর জমিতে ২ লাখ ৪১ হাজার ৫১১ বেল পাট, সাতক্ষীরা জেলায় ১০ হাজার ৩৯৮ হেক্টর জমিতে ১ লাখ ১৩ হাজার ৩৩৮ বেল পাট, এবং বাগেরহাট জেলায় ১ হাজার ২৬৪ হেক্টর জমিতে ১৩ হাজার ৭৪২ বেল পাট উৎপাদন সম্ভব হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ