শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাংবাদিক গৌতম হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তাহের গ্রেফতার

সাংবাদিক গৌতম হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তাহের গ্রেফতার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সাংবাদিক গৌতম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহের মোর্তজা ওরফে এ্যাপোলো বিশ্বাসকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের আলীপুর এলাকার বান্ধবপল্লী থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এএসআই নাসির এর নেতৃত্বে পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ও ইয়ার আলী এ্যাপোলোকে গ্রেফতার করে। এ্যাপোলো একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

প্রসঙ্গত, দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার চার্জশিটভুক্ত ৯নং আসামী এ্যাপোলো দির্ঘদিন ধরে পলাতক ছিল। গত ২৭ জুন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ আদালত এ্যাপোলোসহ নয় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায়ের দিন এ্যাপোলো আদালতে অনুপস্থিত ছিল।

২০০৫ সালের ১৭ নভেম্বর গৌতম দাসকে ফরিদপুরের সমকাল অফিসে ঢুকে নৃশংসভাবে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। ওই দিনই সমকালের পক্ষ থেকে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ