রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় এমপি আবদুর রহমান বদির তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা এবং আনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৯ অক্টোবর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। মামলাটিতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলাটিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট তার বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুুস সোবহানের দায়ের করা ওই মামলায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকার অভিযোগ পাওয়া যায়। তার সম্পদ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে। পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল ২ লাখ ১০ হাজার ৪৮০ টাকা। ব্যয় ছিল ২ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। ওই সময় বিভিন্ন ব্যাংকে তার মোট জমা ও সঞ্চয়ী আমানত ছিল ৯১ হাজার ৯৮ টাকা। ২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে তিনি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তী সময় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

আরও পড়ুন

সর্বশেষ