ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী মঙ্গলবার। দিনটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করছে। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাঙালির ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সাম্প্রদায়িকতাবিরোধী সব আন্দোলনে তাজউদ্দীন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেন তাজউদ্দীন।স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার আগ পর্যন্ত তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন।১৯৭৪ সালের ২৬ অক্টোবর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তাজউদ্দীনকে গৃহবন্দি করা হয়। পরে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়।১৯৭৪ সালের ৩ নভেম্বর কারাগারে আটক অবস্থায় ঘাতকচক্র তাজউদ্দীনসহ আরো তিন জাতীয় নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করে।
কর্মসূচি: দিনটি উপলক্ষে গ্যালারি টোয়েন্টি ওয়ান-এ (তাজ লিলি গ্রিন, ৭৫১ সাত মসজিদ রোড, লেভেল ১১, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯) তাজউদ্দীন আহমদের কর্মময় জীবনভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সকাল ১১টায় শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রদর্শনী কক্ষের উদ্বোধন করেন।
মুজিবনগর সরকার তথা মহান মুক্তিযুদ্ধের দুর্লভ ও দুষ্প্রাপ্য আলোকচিত্র দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। এ প্রদর্শনী আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।রূপকথা চলচ্চিত্র উৎসব: শিহরণ জাগানো চারটি বিদেশি রূপকথার চলচ্চিত্র নিয়ে দুইদিনের ‘রাশিয়ান ফেয়ারি টেলি ফিল্ম ফেস্টিভাল’-এর আয়োজন করেছে ঢাকায় রাশিয়ান কালচার সেন্টার। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ধানমন্ডির সোবহানবাগের প্রিন্স প্লাজায় এ ইউনিভার্সিটির ক্যাম্পাসে উৎসব শুরু হবে। প্রথম দিন দেখানো হবে দুটি ছবি।সকাল ১১টায় ‘দ্য টেল অব তাসার সুলতান’ ও দুপুর ১টায় ‘আলাদিনস ম্যাজিক ল্যাম্প’।
আগামীকাল বুধবার সকাল ১১টায় দেখানো হবে ‘দ্য লিটল মারমেইড’ ও দুপুর ১টায় ‘ফাইনিস্ট দি ব্রাইট ফ্যালকন’।




