শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়অসাংবিধানিক সরকার ঠেকাতে আন্তরিকভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী

অসাংবিধানিক সরকার ঠেকাতে আন্তরিকভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যাতে আবার কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

শেখ হাসিনা জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানের পর সচিবালয়ের মন্ত্রিসভা সম্মেলন কক্ষে এ সম্মেলনের বিভিন্ন অধিবেশন শুরু হয়েছে। এতে ২৪২টি প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের কাছে এসব প্রস্তাব করেছেন।বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে পাঁচ হাজার ৬৪৪টি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিনি। জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণ ভুল করতে পারে। বিভ্রান্ত হতে পারে। কাকে ভোট দিতে হবে- তা দিতে দিতে শিখবে।’জেলা প্রশাসকদের ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক হিসেবে আপনাদের বহুবিধ জনকল্যাণমুখী কাজের মধ্যে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’এসব বিষয়ের মধ্যে তৃণমূলে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের হয়রানি বন্ধ, নারী ও শিশু নির্যাতন ও পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার, যৌতুক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো ‘সামাজিক ব্যাধির’ বিস্তার রোধ, প্রতিবন্ধী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কথা বলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ