শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউসাকা চৌধুরীর সাফাই সাক্ষ্যে যাননি সালমান

সাকা চৌধুরীর সাফাই সাক্ষ্যে যাননি সালমান

যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষাই সাক্ষ্য দিতে যাননি আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।সাকা চৌধুরীর সাফাই সাক্ষ্যে যাননি সালমান
আজ মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ চতুর্থ সাফাই সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু চতুর্থ সাক্ষী সালমান এফ রহমানকে হাজির না করে সময়ের আবেদন জানান সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।
তিনি ট্রাইব্যুনালকে জানান, পঞ্চম সাফাই সাক্ষী বিচারপতি শামীম হাসনাইন ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য প্রধান বিচারপতির অনুমতির জন্য আবেদন করেছেন। এজন্য ২৮ জুলাই পর্যন্ত সময় চান ব্যারিস্টার ফখরুল।
আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, বিচারকে বিলম্বিত এবং বাধাগ্রস্ত করার জন্যই আসামিপক্ষ বারবার সময় প্রার্থনা করছেন।
পরে সাকা চৌধুরীর বাকি দুই সাক্ষীকে হাজির করে সাক্ষ্যগ্রহণের জন্য আসামিপক্ষকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ট্রাইব্যুনাল আদেশে বলেন, এরপর আর সময় দেয়া হবে না।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এ পর্যন্ত তিনি নিজেসহ তিন জন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
সাকা চৌধুরী ছাড়া অন্য দুই জন হলেন- তার কলেজ জীবনের বন্ধু নিজাম আহমেদ এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী। রাষ্ট্রপক্ষ তাদের জেরা শেষ করেছেন।
গাড়ি ভাংচুর ও পোড়ানোর মামলায় সাকা চৌধুরীকে গ্রেফতার করা হয় ২০১০ সালের ১৬ ডিসেম্বর। পরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। গত বছরের ৪ এপ্রিল সাকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এতে তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ২৩টি মানবতাবিরোধী অপরাধের উল্লেখ করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ