শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপ৫ বিষয় অকৃতকার্যরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে

৫ বিষয় অকৃতকার্যরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের সম্মান প্রথম বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে। সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সম্মান প্রথম বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ২য় বর্ষে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।

শিক্ষার্থীদের ভবিষ্যত ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্যদের মধ্যে যারা সর্বোচ্চ ৫টি বিষয়ে শতকরা ৪০ নম্বরের নিচে (গ্রেড) পেয়েছে তাদের বিশেষ বিবেচনায় ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে। তবে পরীক্ষার নিয়ম অনুযায়ী এসব শিক্ষার্থীকে পরবর্তীতে ওই বিষয়গুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

গত সপ্তাহে প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আটদফা দাবিতে আন্দোলন শুরু করে। শনিবার ঢাকার বিভিন্ন কলেজের সামনে মানববন্ধন করার পাশাপাশি তারা জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

রোববার সকাল ১১টা থেকে প্রায় দুইঘণ্টা তারা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজট দেখা দেয়।

পরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মূলফটক ভেঙে ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়য়ের ক্যাম্পাসে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন করা ১১টা বাস ও বেশ কিছু গাড়ি ভাংচুর করে। তারা মহাসড়কেও বেশকিছু গাড়ির কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ এসে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও পড়ুন

সর্বশেষ