শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী এমপি বলেছেন, অর্থের অভাবে দেশের বহু মেধাবী তরুণের শিক্ষা জীবন ব্যাহত হয়। অর্থের অভাবে শরিয়তপুরের কোন দরিদ্র্য মেধাবী তরুণের উচ্চ শিক্ষা ব্যাহত না হয়, এ জন্য তাদের সহায়তায় এগিয়ে আসতে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার দুপুরে শরিয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ব্যাক্তিগত তাহবিলের অর্থের চেক বিতরণকালে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিন্নাত হাবিব, মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ।
ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী শরীয়তপুর পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
উল্লেখ্য শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ার দুই প্রতিবন্ধি শিক্ষার্থী মো. জামাল উদ্দিন ও মো. নিজাম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র।

আরও পড়ুন

সর্বশেষ