শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির ইফতার পার্টি

প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির ইফতার পার্টি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রি, সংসদ সদস্য, বিদেশী কূটনীতিকবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ইফতার মাহফিলে যোগ দেন।

প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছুলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম তাঁকে অভ্যার্থনা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া ইফতারে মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবর্গ, বিদেশী কূটনীতিকগণ, জাতীয় কমিশনের কমিশনারগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যগণ, সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিপুলসংখ্যক বিশিষ্ট নাগরিক এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শরীক হন।

রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানতে চান।

আরও পড়ুন

সর্বশেষ