শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শপথ নিলেন নতুন চার মেয়র

শপথ নিলেন নতুন চার মেয়র

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নবনির্বাচিত চার মেয়র শপথ নিয়েছেন। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ পড়ান।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চার সিটিতে নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মো. শহীদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ জুন চার সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
সিলেটে আরিফুল হক চৌধুরী, রাজশাহীতে মোহাম্মদ মোছাদ্দেক হোসেন, খুলনায় মো. মনিরুজ্জামান মনি ও বরিশালে মো. আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হন। ২৪ জুন গেজেট প্রকাশিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ