শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউ৬ আগস্টের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ

৬ আগস্টের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ

পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ৬ আগস্টের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে সরকার।

রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক এ নির্দেশ দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়তে পারে। এক দিন ছুটি বাড়াতে শবে কদরের পরের দিন ৭ আগস্ট সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ছুটি দেয়ার প্রস্তাব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ৬ আগস্ট শবে কদরের ছুটি থাকলেও শিল্পাঞ্চলগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ঈদের আগে কোনো প্রতিষ্ঠানে লে-অফ ঘোষণা বা শ্রমিক ছাঁটাই না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন

আরও পড়ুন

সর্বশেষ