শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে তালিকাভূক্ত সন্ত্রাসী মো. মাহাদী। মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে ১৮টি মামলা ছিলো।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন খান জানান, দীর্ঘদিন ধরে মাহাদীকে ধরতে তৎপর ছিলো পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের স্বরুপকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা আনা হয়। পরে বেড়িবাঁধ এলাকায় তাকে নিয়ে তার সহযোগীদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাহাদীর সহযোগীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় নিজ সহযোগীদের গুলিতেই মাহাদী মারা গেছে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ