চিনির দামে কারসাজির অভিযোগে মীর গ্রুপের খাতুনগঞ্জের কার্যালয়ে আবার হানা দিয়েছেন ম্যাজিস্ট্রেট। ২৭ জুন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘ঈদে চিনির চাহিদাকে পুঁজি করে মীর গ্রুপ পুনরায় চিনির দাম বাড়িয়ে বাজার অস্থির করে তোলার চেষ্টা করছে। তাই ভ্রাম্যমাণ আদালত বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে। তিনি জানান, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামকে আটক করা হয়েছে। এর আগে ৮ জুন অভিযান চালিয়ে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও সেলস ম্যানেজার জানে আলমকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।



