মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপকোকোর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি

কোকোর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, কোকোর মৃত্যু কীভাবে হয়েছে তার একটা তদন্ত হওয়া উচিৎ। ২৭ জুন সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে খালিদ মাহমুদ চৌধুরী এ দাবি জানান।

বিএনপি নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী আবার বিরোধীদলীয় নেতাও ছিলেন তিনি (খালেদা জিয়া)। কিন্তু তার কথা-বার্তায় কোনো শালীনতা নেই। তার এ ধরনের আচরণের কারণে আরাফাত রহমান কোকো হতাশায় নিমজ্জিত ও মাদকাসক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

আওয়ামী লীগের এ এমপি বলেন, একজন রাষ্ট্রপতির ছেলে, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তার এ ধরনের অস্বাভাবিক মৃত্যু হতে পারে না। আর যদি অস্বাভাবিক মৃত্যু হয়েই থাকে তার দায় নিতে হবে খালেদা জিয়ারই। কারণ তিনি তার ছেলেদের লালন-পালন করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মেহনতী মানুষের অর্থ নিয়েছেন। তার পুত্রের ম‍ৃত্যু অস্বাভাবিকভাবে হতে পারে না।’

তিনি বলেন, খালেদার আরেকপুত্র (তারেক রহমান) ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন করে বাংলাদেশের সম্পদ লুটতরাজ করেছেন। দেশের টাকা বিদেশে পাচার করেছেন। সেটা আদালতেও প্রমাণিত। ‘ইতোমধ্যে কয়েকটি মামলায়ও অপরাধী সাব্যস্ত হয়েছেন। বিদেশে পলাতক হয়েও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক ইফতার পার্টিতে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন এমপি খালিদ মাহমুদ চৌধুরী।  বাজেট আলোচনায় আওয়ামী লীগের এমপি এ কে এম রহমতুল্লাহ, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), মহিবুর রহমান মানিক, সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

সর্বশেষ