মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়২-৪ জুলাই ব্যাংক আংশিক খোলা রাখার দাবি

২-৪ জুলাই ব্যাংক আংশিক খোলা রাখার দাবি

আগামী ২, ৩ এবং ৪ জুলাই তফসিলি ব্যাংকগুলো আংশিক খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সোমবার এফবিসিসিআই ভবনে বিশ্ব আইন বিজনেস ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এ দাবি জানান।

মাতলুব আহমেদ বলেন, ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার জন্য এফবিসিসআই-এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই তিনদিন শুধু টাকা জমা দেওয়ার ব্যবস্থা করলেই হবে, জানান তিনি। কারণ প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা বলেন, এ সময় টাকা জমা দিতে না পারলে লুটপাট, ডাকাতি ও জীবননাশের শঙ্কা তৈরি হবে।

আরও পড়ুন

সর্বশেষ