শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বিপর্যস্ত অস্ট্রেলিয়া

বিপর্যস্ত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ইংল্যান্ডের ৩৬১ রানের প্রথম ইনিংসের জবাবে লর্ডসে টালমাটাল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসন্যানের বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ৯৬ রানে চা বিরতিতে গেছে অসিরা।

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ৩৬১/১০

ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয়েছিল সফরকারীদের। শেন ওয়াটসন ও ক্রিস রজার্সের জুটিতে সন্তোষজনক অবস্থায় ছিল অসিরা। ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই টপ অর্ডারদের চরম ব্যর্থতা দেখা যায়। আরও ৫৪ রান যোগ হতেই সাতটি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

ওপেনার ওয়াটসনের ৩০ রানই এখন পর্যন্ত সেরা। ব্রেসন্যানের হাতে উইকেট তুলে দেন তিনি। দ্বিতীয় সেরা ২৮ রান এসেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাটে।

ব্রাড হাডিন ও পিটার সিডল ব্যাটিং উইকেটে থেকে বিরতিতে গেছেন।

সোয়ান নিয়েছেন তিনটি উইকেট। ব্রেসন্যান দখল করেছেন দুটি।

এর আগে ২৮৯ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। শুরুতেই ব্রেসন্যান উইকেট হারান অসি পেসার রায়ান হ্যারিসের পেসে। শেষ জুটিতে সোয়ান ও স্টুয়ার্ট ব্রড ৫৮ রান করে দলীয় ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যান।

ইংল্যান্ডের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন ইয়ান বেল। ১০৯ রানে প্রথম দিন আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে টানা তিনটি অ্যাশেজ টেস্টে শতক হাঁকিয়ে অভিজাত ক্লাবে জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। অ্যাশেজে টানা তিনটি শতকের রেকর্ড ছিল কেবল তিনজনের- জ্যাক হবস, ওয়ালি হ্যামন্ড ও ক্রিস ব্রড।

প্রথম ইনিংসে অসিদের পক্ষে পাঁচ উইকেট দখল করেন হ্যারিস। তিনটি পেয়েছেন স্পিনার স্টিভেন স্মিথ।

আরও পড়ুন

সর্বশেষ